ত্রিশালে জেডিসি পরীক্ষা কেন্দ্রের ২ পরিদর্শক বহিষ্কার

Unknown
সেবা ডেস্ক:  ত্রিশালে জেডিসি পরীক্ষায় বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রের দুই পরিদর্শক ও চার শিক্ষাথীকে শনিবার বহিষ্কার করা হয়েছে। 
 
জানা যায়, জেডিসির গণিত পরীক্ষা চলাকালে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে সহকারী মৌলভী মো. মজিবুর রহমান ও নাঈব আলী নামে দুই পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াও নকল করার অপরাধে ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদ্রাসার চার শিক্ষার্থীকেও বহিষ্কার করা হয়েছে। 
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, কেন্দ্র সচিবের মাধ্যমে ওই দুই পরিদর্শককে অবশিষ্ট পরীক্ষাগুলো থেকে বহিষ্কার করা হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top