এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নবান্ন উৎসব পালিত হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী পৌরশহরের সেঁজুতি বিদ্যা নিকেতনের আয়োজনে অগ্রহায়নের প্রথম এই দিনটি নবান্ন উৎসব।
সকালে নবান্ন উৎসবের প্রথম পর্ব উদ্বোধন করেন শিক্ষক নাজিম উদ্দিন আহম্মেদ। পরে সেঁজুতি বিদ্যা নিকেতনের প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবর একই স্থানে এসে শেষ হয়।
সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে সেঁজুতি বিদ্যানিকেতনের অধ্যক্ষ মুনীরুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র মো.আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা আবদুল রহমান প্রমুখ।
সাড়ে ১২টার সময় সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়েজন করা হয়।
বিকেলে নবান্ন উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হয়। দ্বিতীয় পর্বের শুুরুতে ‘‘শব্দরোদ সাহিত্য পত্রের” মোড়ক উন্মোচন করা হয়। পরে নবান্ন আলোচনা ও স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী নবান্ন উৎসবের সমাপ্ত হয়।
