এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: ব্রাহ্মনবাড়ীয়ার নাসিরনগর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ সারাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর মঙ্গলবার সকালে শহরের নিউমার্কেট মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির আহবানে রবিদাস, দলিত কল্যাণ পরিষদ ও হরিজন কল্যাণ সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা সংখ্যালঘুদের উপর হামলা, লুন্ঠন, অগ্নিসংযোগ ও প্রতিমা ভাংচুরের তীব্র প্রতিবাদ করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
সেইসাথে সাম্প্রদায়িক তান্ডব সারাদেশে ছড়িয়ে দেয়ার জন্য ফেসবুকসহ অনলাইনে যারা অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
