পাকিস্তানি সেনাবাহিনীর ছোড়া গুলিতে এক ভারতীয় বিএসএফ সদস্য নিহত

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  জম্মু ও কাশ্মিরের রাজৌরিতে পাকিস্তানি সেনাবাহিনীর ছোড়া গুলিতে এক ভারতীয় বিএসএফ জওয়ান নিহত হয়েছে। রবিবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
 
ভারতীয় এক সেনা কর্মকর্তা বলেছেন, রাজৌরি সেক্টরে গোলাগুলির ঘটনায় আমাদের চার সৈন্য নিহত হয়েছেন। 
 
তিনি বলেন, পাকিস্তানি সেনবাহিনীর গুলির ঘটনার জবাবে আমরাও গুলি ছুড়েছি।  
 
এর আগে শনিবার লাইন অব কন্ট্রোলের কাছে নওশারা ও সুন্দাবানি সেক্টরে পাকিস্তানের মর্টার হামলা ও গুলিতে এক বিএসএফ জওয়ান ও এক নারী আহত হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top