এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় মুক্তিযোদ্ধাদের নিজ উদ্যোগ ও অর্থায়নে ছবিসহ নাম ফলকের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ১৬ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের রিহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় এলাকার ১১জন মুক্তিযোদ্ধাদের নাম চির স্মরনীয় করে রাখতে ওই নাম ফলকের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
ছবিসহ এ নাম ফলকের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার। এ সময় উপসি'ত ছিলেন নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ কফিল উদ্দিন ও মুক্তিযোদ্ধা মোঃ সাহেব আলীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী, এলাকার জীবিত মুক্তিযোদ্ধাগন ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
