ছায়েরা বেগম শুধু বলতে পারেন সন্তানদের নাম ॥

Nuruzzaman Khan
কলাপাড়া প্রতিনিধি : ছাহেরা বেগম বয়স আনুমানিক ৬০ বছর। কিছুটা অপ্রকৃতস্থ প্রকৃতির আচরণ তার মধ্যে। প্রায় চার মাস কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর মাদ্রাসা সংলগ্ন বাজারে অবস্থান করছেন।

 অন্যের দেয়া সহায়তায় তার চলে নিত্যদিনের খাবার। প্রায় সময় মাদ্রাসার বারান্দায় কিংবা কোন দোকানের পাশে অবস্থান করেন। রাত-দিন চলছে বিনা গোসলে। বিনা পরিচর্যায়। অল্প অল্প কথা বলেন। আবার নিশ্চুপ থাকেন। নামাজও পড়েন। পড়েন তফসী। স্থানীয়দের ভাষ্যমতে তার নাম ছাহেরা। স্বামীর নাম মৃত নূর মোহাম্মদ। গ্রাম বাজিবারে কুন্ড। পোস্ট-হরাইল্লা। ইউনিয়ন মাধুরপান্ডা। চেয়ারম্যানের নাম নজির মৃধা। এসব ঠিকানা সঠিক কি না তাও নিশ্চিত হওয়া যায়নি। নিজেই জানান তার রয়েছে তিন ছেলে এক মেয়ে। তাদের নাম হচ্ছে মোঃ সাকাত, ফরিদ উদ্দিন, অলী এবং মেয়ে ফাতেমা।

এ মানুষটি নীরবে কাটান সবসময়। বর্তমানে তাঁর খোজ নেয়ার জন্য মোস্তফাপুর ফার্মেসীর মালিক কেএম সালেক। মোবাইল নম্বর-০১৭৪০৮৫৩০৩৪। তবে আসল পরিচয় কি তা কেউ নিশ্চিত হতে পারেন নি। মানবাধিকার কর্মী সালেক জানান, যখন খাবার প্রয়োজন হয় তারা দেন। তবে এ মহিলার চিকিৎসার প্রয়োজন বলে তিনি জানালেন। যখন নীরবে থাকে তখন খুঁজে বেড়ান মনে মনে স্বজনদের।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top