সরিষাবাড়ীতে নবান্ন উৎসব পালিত

Nuruzzaman Khan
মুনজুরুল ইসলাম, সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার পহেলা অগ্রহায়ণ ১৪২৩ নবান্ন উৎসব উপলক্ষে পিঠা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বঙ্গবন্ধু কলেজে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেড মোরশেদ আলী। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম মানিক, দুর্নীতি প্রতিরোধে কমিটির সাধারন সম্পাদক আন্নু মিঞা, কামরাবাদ ইউপি চেয়ারম্যান মুনছুর রহমান খান, পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জান্নাতুল কেয়া প্রমুখ। 

এছাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা আমাতুজ জোহরা, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস, পিআইও হামিদুল হক, প্রকৌশলী আমজাদ হোসেন, প্রাক্তন মহিলা কর্মকর্তা শাহিদা পারভিন, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top