দ্বিতীয়বারের মতো আইটেম গার্ল মিমো

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  সুপার হিরো সুপার হিরোইনখ্যাত অভিনেত্রী, মডেল লামিয়া মিমো। নতুন একটি আইটেম গানে পারফর্ম করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন।  ‘ঢাকা অ্যাটাক’ ছবির ‘টিকাটুলির মোড়ে’ শিরোনামের আইটেম গানটিতে পারফর্ম করবেন তিনি।
 
মিমো জানান, কোরিওগ্রাফি করবেন তানজিল আলম। তার কাজ খুব ভালো হয়। তাছাড়া ছবিটি নিয়ে খুব আলোচনা হচ্ছে। ভিন্নধর্মী একটি ছবির সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগছে। 
 
ঢাকা অ্যাটাক ছবিটি পরিচালনা করছেন দীপংকর দীপন। উল্লেখ্য, এর আগে ‘সোনা বন্ধু’ ছবির একটি গানে পারফর্ম করেছেন মিমো।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top