সেবা ডেস্ক: সঙ্গীত অঙ্গনে নতুন মুখ সাফিয়া আফরোজ ইথি। সম্প্রতি সিনেআর্ট প্রডাকশন হাউজ থেকে ‘গহীন বনে' নামাক তার একটি ফোক গানের মিউজিক ভিডিও রিলিজ করা হয়েছে। নতুন মিউজিক ভিডিওটি ইতোমধ্যে দর্শক-শ্রোতামহলে আলোড়ন তুলেছে।
তিনি এ জগতে নতুন হলেও সুরের মায়াজালে একটু একটু করে সামনের পথে প্রতিনিয়ত এগিয়ে চলছেন প্রতিভাবান এ সঙ্গীত শিল্পী। এপর্যন্ত তিনটি মিক্সড অ্যালবামে বেশ কয়েকটি ডুয়েট গান করেছেন তিনি।
অ্যালবামগুলো হলো- ভালোবাসার বৃষ্টি, প্রেম প্রজাপতি, সারাটা জীবনসহ আরো অনেক গান। তার আরও একটি পরিচয় রয়েছে সেটি হলো ইথি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাে (এসবি) সাব-ইন্সপেক্টর হিসিবে কর্মরত আছেন। তার বাবা শামসুল হক পেশায় উকিল ও নাট্যকর্মী।
মা পল্লী দরিদ্র ফাউন্ডেশনে আছেন। তিন ভাই-বোনের মধ্যে ইথি সবার বড়। তিনি নাচের তালিমও নিয়েছেন শিল্পকলা থেকে। দেশাত্মবোধক ও লোকগীতির জন্য গোল্ড মেডেল ও পেয়েছেন।
ইথি জানান, আমি গানের মানুষ গান নিয়ে থাকতে চাই এবং গানের ভুবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। সেই লক্ষ্যেই সামনের পথ চলতে চান পুলিশ অফিসার সাফিয়া আফরোজ ইথি।