অস্ত্র মামলায় ৯ মাসের সাজা শেষ হলো ১৮ বছরে

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  অস্ত্র মামলায় ভারতের নাগরিক চিত্তরঞ্জন গাইনের (৫৩) সাজা হয়েছিল ৯ মাস। কিন্তু কারাগারে তাকে পার করতে হয়েছে ১৮টি বছর। 
 
বুধবার তিনি বেনাপোল সীমান্ত দিয়ে নিজ দেশ ভারতে ফিরে গেছেন। এদিন ভাস্কর রায় নামে আরও এক ভারতীয় নাগরিক সাজার শেষে দেশে ফিরেছেন। ফেরত যাওয়া চিত্তরঞ্জন গাইন ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার  গোসাবা থানার কুমির মাটি গ্রামের হরেন্দ্রনাথের ছেলে। অন্যজন কলকাতার বি/৩০৪ গ্রিল ব্যালি হাউজিং কমপ্লেক্স কৈখালি ছিরিয়া মোড় এলাকার ভাস্কর রায় (৪৩)। ভাস্কর মানসিক প্রতিবন্ধী। তিনি ২০১২ সালে পুলিশের হাতে ধরা পড়েন। তার সাজা হয় চার বছর। যশোর কেন্দ্রীয় কারাগারে তার সাজাভোগ শেষ হলে তিনি দেশে ফিরে গেলেন। 
 
সূত্র জানায়, চিত্তরঞ্জন গাইন সীমান্ত দিয়ে অবৈধভাবে একটি পিস্তল নিয়ে বাংলাদেশে ঢুকে পুলিশের হাতে ধরা পড়েছিলেন। এর পর যশোরের একটি আদালত তাকে ১৯৯৯ সালে ৯ মাস কারাদণ্ডের আদেশ দেন। সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও নানা জটিলতায় তিনি দেশে ফিরতে পারেননি। কারাগারে কেটে যায় জীবনের ১৮ বছর। 
 
দুই ভারতীয়কে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট বিজিবি আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম।  
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top