দেশের মানুষকে ক্ষতি করে বিশ্বমানবতা দেখানো ঠিক হবে না’

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, দেশের মানুষকে ক্ষতি করে বিশ্বমানবতা দেখানো সমীচীন হবে না। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে, নিজের দেশের মানুষের মানবাধিকার সুরক্ষা করা। 
 
বুধবার সকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকার কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে  তিনি এ কথা বলেন। 
 
তিনি বলেন, আমি আমার দেশের মানুষকে ভালবাসি। আমার দেশের মানুষের জন্য যেটা মঙ্গলজনক হবে, যেটা কল্যাণকর হবে, আমরা সেটার পক্ষেই যাব।’ এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাহেনুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের গাজীপুরের উপ-পরিচালক শংকর সরণ সাহা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, প্রতিষ্ঠানটির সুপার আবুল ফজল মো. আমানুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
তিনি বলেন, কিশোরী উন্নয়ন কেন্দ্রে কেবল প্রাইমারি পর্যন্ত শিক্ষার ব্যবস্থা রয়েছে। এখানে জেএসসি, এসএসসি এবং এইচএসসির ব্যবস্থা করতে হবে। আমি সরকারকে বলব- এজন্য ইমিডিয়েটলি এখানে  শিক্ষক নিয়োগ করতে হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top