সংখ্যালঘুদের উপর হামলায় কানাডায় প্রতিবাদ সমাবেশ

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  বাংলাদেশের নাসিরাবাদে হিন্দুদের ওপর হামলা, গাইবান্ধায় সাঁওতালদের অমানবিক নিপীড়ন এবং সারাবছর দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কানাডায় প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় রবিবার বিকাল চারটায় টরন্টোর ডানডাস স্কোয়ারে এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
কর্মসূচিতে অংশ নেয় টরন্টোর বাংলাদেশ কানাডা হিন্দু কালচারাল সোসাইটি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাবা লোকনাথ আশ্রম, বাংলাদেশ মাইনরিটি রাইটস এলায়েন্স, হিন্দু ধর্মাশ্রম, জগন্নাথ হল এলামনাই এসোসিয়েশন এবং টরন্টো দুর্গাবাড়ি।  

একই ঘটনার প্রতিবাদে মন্ট্রিয়লেও প্রতিবাদ এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার পর থেকে সব সরকারের আমলেই জাতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রকে আঘাত করা হয়েছে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো যে কোনো অজুহাতে সংখ্যালঘুদের উপর আঘাত হেনে চলেছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা তার সর্বশেষ প্রমাণ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top