মামলার জট কমাতে রাষ্ট্রপতির আহ্বান

Unknown
সেবা ডেস্ক:  রাষ্ট্রপতি আবদুল হামিদ মামলার জট কমাতে বিচার বিভাগ, আইনজীবী ও পুলিশ প্রশাসনকে সম্মিলিত প্রচেষ্টা চালানোর পরামর্শ দিয়ে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
 
রবিবার টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির ১২৫ বছর উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, 'এটি অবশ্যই মনে রাখতে হবে যে আইন জনগণের জন্য।'
 
আইন প্রয়োগে ধনী ও দরিদ্রের সম-অধিকার নিশ্চিত করতে আইনজীবীরা ভূমিকা রাখতে পারে। সমাজ থেকে অসাম্য ও অবিচার দূর করতে আপনাদের ভূমিকা পালন করতে হবে।
 
এ সময় রাষ্ট্রপতি বলেন, 'বিচার ব্যবস্থায় আইনজীবীদের ভূমিকা অনস্বীকার্য এবং আইনজীবী পেশা এমন একটি পেশা যেখানে সমাজের কল্যাণের পাশাপাশি জীবিকা নির্বাহ নিশ্চিত করা সম্ভব।'
 
রাষ্ট্রপতি অনুরোধ রেখে বলেন, 'আমি চাই, প্রত্যেক আইনজীবী বছরে অন্তত একটি মামলা অসহায় দুস্থদের কাজ থেকে কোন ফি না নিয়ে পরিচালনা করবেন। আপনারা যদি এটি করেন তাহলে সমাজে পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ আইনের প্রতি আরো শ্রদ্ধাশীল হবেন।' রাষ্ট্রপতি নিজেও একজন আইনজীবী ছিলেন।
 
বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অস্বচ্ছলতার কারণে বিপুলসংখ্যক মানুষ আইনের আশ্রয় নিতে পারে না। যারা অসচ্ছল, অসহায় ও বঞ্চিত সেই লোকদের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্ট-২০০০ অনুমোদন করেছে।' -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top