তাহসানের গানে ‘কেউ না জানুক’ মডেল ইমরান!

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের গাওয়া ‘কেউ না জানুক’ গানের ভিডিওতে তার সঙ্গে হাজির হচ্ছেন আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান। ভিডিওতে ইমরান গিটার বাজানোর দৃশ্যে অভিনয় করবেন।
 
গত ভালোবাসা দিবসে মুক্তি পায় তাহসান ও ইমরানের দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’। এতে তিনটি করে গানে কণ্ঠ দেন এ দুই সংগীতশিল্পী। ‘কেউ না জানুক’ সেগুলোরই একটি। অ্যালবামের সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। ইউটিউবে ‘কেউ না জানুক’ গানটির অডিও লিংকের ভিউ পেরিয়ে গেছে ৩০ লাখ। ‘মন কারিগর’ অ্যালবামের সব গান লিখেছেন রবিউল ইসলাম জীবন।
 
নতুন মিউজিক ভিডিওটি নিয়ে সঙ্গীত তারকো তাহসান বলেন, আমার অনেক পছন্দের একটি গান এটি। গানটির কথা-সুর দুটোই চমৎকার। আর ভিডিওটিও দুর্দান্ত হয়েছে। আশা করছি সবার ভাল লাগবে। 
 
ইমরান ছাড়াও মূল মডেল হিসেবে থাকছেন সুজানা ও এবিএম সুমন। এটি নির্মাণের দায়িত্বে আছেন মিজানুর রহমান আরিয়ান। ১ ডিসেম্বর সিডি চয়েসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ভিডিওটি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top