সেবা ডেস্ক: ৮ নভেম্বর মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইতে সরাসরি সম্প্রচারিত প্রতিদিনের গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’র এবারের অতিথি হিসেবে থাকছেন লীনা তাপসী। ড. লীনা তাপসী খান একজন সৃজনশীল নজরুল সঙ্গীত শিল্পী।
মনিয়া ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান নান্টু ও জামাল রেজা।
উল্লেখ্য, বাবা এম এ খানের প্রেরণায় লীনা তাপসী সঙ্গীত শেখা শুরু ১৯৭৬ সালে। ১৯৮১ সালে ভারত সরকারের বৃত্তি পেয়ে ভারতের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চাঙ্গ সঙ্গীতে মাস্টার্স সম্পন্ন করেন। পাশাপাশি ঢাকার মিউজিক কলেজ থেকে বি-মিউজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ড. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে নজরুলসঙ্গীতের সুর বৈচিত্র্য ও বৈশিষ্ট্য বিষয়ে এমফিল ডিগ্রিসহ তারই তত্ত্বাবধানে নজরুলসঙ্গীতে রাগের ব্যবহার বিষয়ে ডক্টরেট সম্পন্ন করেছেন।
অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন শুদ্ধ নজরুলসঙ্গীতের বিকাশে। সবশেষ জি-সিরিজের ব্যানারে প্রকাশ পায় ষষ্ঠ অ্যালবাম ‘চৈতি চাঁদের আলো’। এর আগে নজরুলগীতি নামে প্রথম ক্যাসেট বেরোয় ১৯৮৬ সালে। এরপর হাজার তারার ভিড়ে, খেলিছ এ বিশ্বলয়ে, তুমি কি আসিবে না, মোনাজাত ইত্যাদি নজরুলসঙ্গীতের অ্যালবাম প্রকাশ পায়।
