ম্যানিলায় সবুজ ব্যবসা বিষয়ক সম্মেলনে আনোয়ার হোসেন মঞ্জু

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  এশীয় উন্নয়ন ব্যাংকের উদ্যোগে প্রথম ‘গ্রিন বিজনেস ফোরাম ফর এশিয়া প্যাসিফিক’- শীর্ষক তিনদিনব্যাপী সম্মেলন ম্যানিলায় শুরু হয়েছে। বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ সম্মেলনে যোগ দিয়েছেন। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এ ফোরামে তুলে ধরেন। এডিবি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ ফোরামে সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও জাতিসংঘ পরিবেশ কর্মসূচীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এডিবি জানিয়েছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে সবুজ ব্যবসার প্রসারে এই সম্মেলন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সম্মেলনে দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, টেকসই বন, পানি এবং ভূমি ব্যবস্থাপনা, টেকসই কৃষি উন্নয়ন, জীববৈচিত্র সংরক্ষণ প্রভৃতি বিষয়ের ওপর জোর দেয়া হচ্ছে।
 
এদিকে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু মঙ্গলবার ম্যানিলায় এডিবি প্রেসিডেন্ট তাকিহিকো নাকাওসহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তা এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচীর প্রধান এরিক সোলহেইম-এর সাথে আলাদা আলাদা বৈঠক করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top