বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণে দুর্নীতির অভিযোগে রুশ কর্মকর্তা গ্রেফতার

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  আসন্ন বিশ্বকাপ ফুটবলের ভেন্যু নির্মাণে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সেন্ট পিটার্সবার্গের সাবেক ডেপুটি গভর্নরকে আটক করা হয়েছে বলে বুধবার জানিয়েছে রাশিয়ার তদন্তকারীরা। ২০১৩- ২০১৫ সাল পর্যন্ত ওই অঞ্চলের উপ-প্রধানের দায়িত্ব পালনকারী মারাট ওগানেসিয়ানকে নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ চুক্তির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। 
স্টেডিয়ামে ভিডিও স্কোর বোর্ড বসানোর কাজে তিনি দুর্নীতি করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। দেশটির প্রধান তদন্ত ব্যুরো গঠিত কমিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, কাজের ওজুহাতে ওগানেসিয়ান ওই কোম্পানির বরাবরে ৫০ মিলিয়ন রুবেনেরও বেশি (৭৮২০০০ ডলার) ওই স্থানান্তর করেছেন। পরে শেল কোম্পানি থেকে সে অর্থ তিনি হাতিয়ে নেন। 
তদন্তকারীরা জানায়, ওগানেসিয়ান ভাল করেই জানতেন যে স্কোর বোর্ড স্থাপনের জন্য এত অর্থের প্রয়োজন পড়েনা। এখন মস্কোতে ওগানেসিয়ানের ধন-সম্পদের খোঁজ-খবর নিতে শুরু করেছে আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। এই ঘটনায় সেন্ট পিটাসবার্গের আরো একজন কর্মকর্তা এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের তিনজন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা। এএফপি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top