কলকাতার উৎসবে চার বাংলাদেশী সিনেমা

Unknown
সেবা ডেস্ক:  ২২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে আরো তিনদিন বাকী। এবারের কলকাতা উৎসবে চারটি বাংলাদেশী সিনেমা প্রদর্শনের সুযোগ পেয়েছে।  
 
আসছে ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের উৎসব। ৮দিনব্যাপী আয়োজন শেষ হবে ১৮ নভেম্বর। সারাবিশ্ব থেকে ৬৫ দেশের ১৫৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে কলকাতার এ বার্ষিক আয়োজনে। 

বাংলাদেশী চারটি সিনেমার মধ্যে রয়েছে একটি পূর্ণদৈর্ঘ্য, একটি তথ্যচিত্র ও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

সিনেমাগুলো হলো অভিনেতা-পরিচালক তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’। স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরীতে খন্দকার সুমনের ‘পৌনঃপুনিক’ ও রাজীব আহসানের ‘পাপেট’। আর তথ্যচিত্র হিসেবে থাকছে সাইফুল ওয়াদুদ হেলালের নির্মিত ‌‘ঝলমলিয়া’।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top