প্রিমিয়ার লিগে টসে জিতে ফিল্ডিংয়ে বরিশাল

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  বাংলাদেশে প্রিমিয়ার লিগে টসে খুলনা টাইটান্সের বিপক্ষে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বুলস। রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বরিশালের অধিনায়ক মুশফিকুর রহিম।
 
সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হবে ম্যাচটি। এবারের আসরে এ ম্যাচের মধ্যদিয়েই দু’দল প্রথমবার পরস্পরের মুখোমুখি হচ্ছে। শেষ ম্যাচে শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে ৯ রানে হারিয়ে আত্মবিশ্বাসে এগিয়ে আছে খুলনা টাইটান্স। অন্যদিকে বরিশাল নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরেছে।
 
পয়েন্ট টেবিলে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনার অবস্থান তৃতীয়। পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে দলটির সংগ্রহ আট পয়েন্ট। সমান ম্যাচে তিন জয় ও দুই হারে মুশফিকুর রহিমের বরিশাল ছয় পয়েন্ট সংগ্রহ করে রয়েছে চারে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top