প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সকলেই ঐক্যবদ্ধ আছি : ভূমিমন্ত্রী

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলেই ঐক্যবদ্ধ আছি। ঐক্যবদ্ধই সর্বক্ষেত্রে আমাদের বিজিত করবে। 
 
রবিবার বিকালে আটঘরিয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে যুব লীগের আটঘরিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
ভূমিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা এগিয়ে চলেছি। 
 
আটঘরিয়া মহাবিদ্যালয় মাঠে আয়োজিত ত্রি-বার্ষিক সন্মেলনে আটঘরিয়া উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাবনা-৫ আসনের এম.পি. গোলাম ফারুক প্রিন্স, আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু আহাম্মেদ নাসিম পাভেল, পাবনা জেলা যুব লীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক রাকিব হোসেন টিপু, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মুকুল  প্রমুখ বক্তব্য রাখেন।   
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top