প্রকাশিত হলো আইয়ুব বাচ্চুর মিউজিক ভিডিও ‘ছায়া শরীরী’

Unknown
সেবা ডেস্ক:  রক লেজেন্ড আইয়ুব বাচ্চু’র নতুন একটি অফিশিয়াল মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। জি সিরিজের ব্যানারে প্রকাশিত হওয়া ভিডিওটির নাম ‘ছায়া শরীরী’। মন্‌জু আহমেদের পরিচালনায় ভিডিওটি সম্প্রতি একাত্তর টিভির ‘মিউজিক বাজ’ অনুষ্ঠানে প্রিমিয়ার হয়। 
 
আলিফ আলাউদ্দিন ও ফারশিদের উপস্থাপনায় আইয়ুব বাচ্চু সরাসরি অনুষ্ঠানে বসে ‘ছায়া শরীরী’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করেন। গতকাল ১২ নভেম্বর জি সিরিজের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘জি সিরিজ মিউজিক’ এ প্রকাশ করা হয়েছে ভিডিওটি। গানটির সুর ও সঙ্গীত করেছেন জিয়া খান। কথা লিখেছেন এম এস রানা। 
 
প্রায় ২ বছর পর আইয়ুব বাচ্চু’র নতুন কোনো অফিশিয়াল মিউজিক ভিডিও প্রকাশ পেলো।  ‘জীবনের গল্প’ নামের ভিডিওটি প্রকাশিত হয়েছিল ২০১৪ এর এপ্রিলে। 
 
আইয়ুব বাচ্চু বলেন, ‘অনেকদিন পর হলেও নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করলাম। ‘জীবনের গল্প’র পর আমি চেয়েছি আর একটু ভিন্ন ধরনের একটা ভিডিও তে কাজ করতে। আশা করি ‘ছায়া শরীরী’ গানটির মিউজিক ভিডিও আমার ভক্তরা পছন্দ করবেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top