কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেল এমপি আব্দুর রহমান বদি

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  কক্সবাজারের ৪ আসনের এমপি আব্দুর রহমান বদি জামিনে মুক্তি পেয়েছেন। রবিবার রাত ৯টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারগার-২ থেকে জামিনে মুক্তি পান। কারাগারের জেলার নাসির আহমেদ জানান, আব্দুর রহমান বদির জামিনের কাগজপত্র এই কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাচাই শেষে রাত ৯টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
 
এর আগে গত ১৬ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ আব্দুর রহমান বদি এমপিকে ৬ মাসের জামিন দেন। ১৭ নভেম্বর এ জামিন স্থগিত চেয়ে আবেদন করেন দুদক। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দুদকের জামিন স্থগিত আবদনে ‘নো অর্ডার’ বলে আদেশ দেন। এই আদেশের ফলে এমপি বদির জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
 
জ্ঞ্যাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় গত ২ নভেম্বর ঢাকা বিশেষ জজ আদালত-৩ আব্দুর রহমান বদিকে ৩ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান