এমপি বদির জামিন বহাল

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  সম্পদের তথ্য গোপনের মামলায় দণ্ডপ্রাপ্ত কক্সবাজার-৪ (উত্থিয়া-টেকনাফ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদনের ওপর 'নো-অর্ডার' দেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 
 
দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান এবং এমপি বদির পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু শুনানি করেন। 
 
গত বুধবার হাইকোর্ট এমপি বদিকে এ মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়। 
 
গত ২ নভেম্বর সম্পদের তথ্য গোপনের অভিযোগে বদিকে তিন বছরের কারাদণ্ড ও দশ লাখ টাকা জরিমানার আদেশ দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৩। জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাদণ্ড দেয়া হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top