সেবা ডেস্ক: অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বাঁশখালী ব্লাড ব্যাংক এর উদ্যোগে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাজী মোহাম্মদ চাহেল তস্তরী'র সভাপতিত্বে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা সহ স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচী নিয়ে ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- বাঁশখালী উপজেলা মেডিকেলের RMO ডাক্তার মোঃ তৌহিদুল আনোয়ার মহোদয় সহ বিশেষ মান্যবর ব্যক্তিবর্গ।
এতে বাঁশখালী ব্লাড ব্যাংক এর টিমের পক্ষে সাজিব নামো, শুভ, অমৃত কারণ, অনুরাগ দেব আনু, ইকবাল বিন আমির, বাপ্পী আচার্য্য, রাহুল দে, রনি রয়, রাজ অ্যাঞ্জেল আরিয়া, জয় দে, সৌরভ সেন জন্টু সহ প্রমূখ স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
টিমের সিনিয়র সদস্য অমৃত কারণ বলেন- আজ অনেক প্রতিক্ষার পর বাঁশখালী ব্লাড ব্যাংকের ক্যাম্পিন সফল ভাবে শেষ করলাম । ফ্রিতে প্রায় ২২০ জনের ব্লাড টেস্ট করালাম সকল স্বেচ্ছাসেবকের সহায়তায়। আমরা আগামীতে আমাদের ডোনার কতৃক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে হাতে নিয়েছি। এখান থেকে বাঁশখালীর যে কেউ সহজে বিনামুল্যে সেবা পাবে।
সাজিব নামো বলেন- এই কর্মসূচীর মাধ্যমে যে কোন মানুষ চাইলে মাত্র দুই মিনিটেই সম্পূর্ণ বিনামূল্যে নিজের রক্তের মূল্যবান গ্রুপ জেনে নিতে পারবেন। বাঁশখালী ব্লাড ব্যাংক'র পক্ষ থেকে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার "কাজী মুহাম্মদ চাহেল তস্তরী " মহোদয়কে সার্বিক সহযোগীতা প্রদান করার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি।