বাংলাদেশ ও ডিএমপিকে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের ধন্যবাদ

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে যোগ দিতে এসে চুরি হওয়া হাতব্যাগ ফেরত পেয়ে বাংলাদেশ সরকার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মারগারিটা কুলেনারার। দূতাবাসের ফেসবুক থেকে এক পোস্টে রাষ্ট্রদূতের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাষ্ট্রদূত কুলেনারার। সেখানেই তার হাতব্যাগ চুরি হয়। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানিয়ে ছিলেন, তার ব্যাগে মোবাইল ফোন ও নোটপ্যাডসহ মূল্যবান জিনিস ও নথিপত্র ছিল। 
বুধবার ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, রুবেল ও শামস নামে দুইজনকে রাজধানীর শনির আখড়া এলাকা থেকে আটক করা হয়। এ সময় রাষ্ট্রদূতের চুরি হওয়া হাতব্যাগটি উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে ওই অনুষ্ঠানের সময় টেলিভিশন ক্যামেরায় ধারণ করা দৃশ্য থেকে সন্দেহভাজন তরুণকে শনাক্ত করা হয়।
হাতব্যাগ ফেরত পেয়ে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করা হয় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের পক্ষ থেকে। ফেসবুক পোস্টে বলা হয়, রাষ্ট্রদূত কুলেনারার ঢাকা মেট্রোপলিটন পুলিশ, কূটনৈতিক পুলিশ, বাংলাদেশ সরকার, কাউন্টার ফটো এবং তাদের বন্ধুরা সহ যারা গত দুইদিন আগের চুরির ঘটনায় সমবেদনা জানিয়ে ছিলেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তার জিনিসপত্র সবার টিমওয়ার্কে উদ্ধার করা সক্ষম হয়েছে, বিশেষ করে ডিএমপির।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top