সলঙ্গায় ইয়াবাসহ মহিলা আটক

Unknown
সেবা ডেস্ক:  সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্ত্বর থেকে শিউলি বেগম (২৬) নামের এক মহিলাকে ১৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। 

আটককৃত শিউলি সলঙ্গা থানার চড়িয়া শিকার আকন্দপাড়া গ্রামের হাশেম আলীর স্ত্রী। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রফিক জানান-রবিবার রাত ১১ টার দিকে হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় মাদক বিক্রি করতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। 

এব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top