মোবাইল এর পর এবার বিস্ফোরিত হচ্ছে স্যামসাংয়ের ওয়াশিং মেশিন

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে, এই আশঙ্কায় প্রায় ৩০ লাখ ওয়াশিং মেশিন যুক্তরাষ্ট্রের বাজার থেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেক্ট্রনিক্স।
 
ইউএস কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন জানিয়েছে, ওইসব ত্রুটিযুক্ত ওয়াশিং মেশিন ব্যবহারের সময় বিস্ফোরণ ঘটলে ব্যবহারকারীর প্রাণহানির আশঙ্কা রয়েছে।
 
ত্রুটিযুক্ত মেশিনগুলো ২০১১ সালের মার্চ মাস থেকে চলতি বছরের নভেম্বরের মধ্যে বাজারে আনে স্যামসাং। এর মধ্যে ওয়াশিং মেশিন বিস্ফোরণে অন্তত ন’জন আহত হয়েছেন। এদের মধ্যে কেউ কেউ হাত খুইয়েছেন, কারো চোয়াল ভেঙেছে।
 
এই কিছু দিন আগে ব্যাপকভাবে গ্যালাক্সি নোট ৭ এর ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটতে শুরু করায় প্রায় ২৫ লাখ ডিভাইস বাজার থেকে সরিয়ে নেয় স্যামসাং।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top