
রঞ্জিত কুমার তালুকদার সিলেট প্রতিনিধি: ডিএসএমএফ গ্রীন সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার উদ্যোগে ডেসটিনির সমসাময়িক বিষয়ের উপর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত।
শুরুতেই কোরআন তেলাওয়াত করেন জনাব সামছুল ইসলাম। জনাব নুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জনাব নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন রঞ্জিত কুমার তালুকদার। সভায় বিপলু রঞ্জন দাস,অজিত দাস,কল্যাণ কুমার দেব,রথী রঞ্জন রায়,মো. ইসমাইল হোসেন,মো. রুহুল আমীন সহ বিশেষ বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ থানার প্রতিনিধিবৃন্দ।
তারা বলেন আমাদের কোম্পানি তথা এমডি চেয়ারম্যান এর বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নাই । আমরা তাদের নিঃশর্ত মুক্তি দাবী করি।
