ডেসটিনির এম.ডি ও চেয়াম্যানের নিঃশর্ত মুক্তির দাবীতে জামালগঞ্জ ডিএসএমএফগ্রীন এর বিশেষ আলোচনা সভা

S M Ashraful Azom

রঞ্জিত কুমার তালুকদার সিলেট প্রতিনিধি: ০২.১২.২০১৬ রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ডিএসএমএফ গ্রীন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা।  
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জনাব আলী আক্কাছ মুরাদ,পবিত্র গীতা পাঠ করেন প্রফেসর সুদিন পাল।
জনাব প্রনয় সরকারের উপস্থাপনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রফেসর সুদিন পাল প্রধান অতিথি ছিলেন জনাব নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন রঞ্জিত কুমার তালুকদার, বিপলু রঞ্জন দাস, রথী রঞ্জন রায়, অজিত দাস , কল্যাণ দেব, বাপ্পা রায়।
স্বাগত বক্তব্য রাখেন জনাব আলী আক্কাছ মুরাদ সহ বিভিন্ন স্তরের বিনিয়োগকারীবৃন্দ তারা বলেন আমরা এমডি চেয়ারম্যান এর নিঃশর্ত মুক্তি দাবী করি কারন আমরা ডেসটিনি দ্বারা প্রতারিত বা ক্ষতিগ্রস্ত নই ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন  প্রায় ৪ বছরের ও বেশী সময় ধরে কোম্পানির কার্যক্রম বন্ধ থাকায় ডেসটিনির সাথে আমরা যারা জীবন জীবিকার সম্পর্কে  সম্পর্কিত অর্থাত ৪৫ লক্ষ পরিবার আজ এক মানবেতর জীবন যাপন করছি। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনিই পারেন আমাদের ৪৫ লক্ষ পরিবারকে রক্ষা করতে।
সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে  সভার সমাপ্তি করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top