সেবা ডেস্ক: চ্যানেল আই এর দর্শক প্রিয় রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ ১৬ এর ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অডিশন চ্যানেল আই প্রাঙ্গণ, তেজগাঁওতে অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।
এ দুটি বিভাগ থেকে যারা রেজিস্ট্রেশন করেছো তাদেরকে প্রাথমিক অডিশনের প্রস্তুতি নিয়ে সকাল ৮টায় উক্ত স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। যারা ইতোমধ্যে রেজিষ্ট্রেশন করতে পারনি তারাও অডিশনের দিন রেজিষ্ট্রেশন করে অডিশনে অংশগ্রহন করতে পারবে। প্রতিযোগীদের বয়সসীমা ১২ বছর এর মধ্যে হতে হবে।
ইতোমধ্যে সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক অডিশন সম্পন্ন হয়েছে। অডিশন সম্পন্ন হওয়া বিভাগগুলো থেকে যারা অংশ নিতে পারনি তারাও প্রাথমিক অডিশনে অংশ নিতে পারবে ২৩ ডিসেম্বর।
প্রতিযোগীতার বিচারক নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা এবং ব্যান্ড তারকা এস.আই.টুটুল। মীম চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। এবারের অনুষ্ঠানে নামকরণ করা হয়েছে ‘ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৬। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৮টায়।
