সেবা ডেস্ক: মুক্তি পেয়েছে জনপ্রিয় সংগীত শিল্পী 'জীবন খানের নতুন অ্যালবাম ‘মায়া ডোরে’। জীবন খানের কথা ও সুরে লেজার ভিশনের ব্যানারে মুক্তি পেয়েছে তার ২য় একক এ্যালবাম।
এ্যালবামটিতে দুটি ডুয়েট গান রয়েছে। জীবন খানের সাথে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন 'মোহনা ' এবং মেরী। এ্যালবামটিতে রয়েছে মোট ৫ টি গান এবং একটি ডুয়েট গানের সলো ভার্সন ও একটি ইন্টুমেন্টাল ট্রাক।
গান গুলোর শিরোনাম :- ভালোবাসি বলে, হয়ে গেলে পর, মায়া ডুরে, ফিরে আসো না এবং তুই ছাড়া। মিউজিক করেছেন মুসফিক লিটু এবং রাফি। এ্যালবাম সর্ম্পকে জানতে চাইলে জীবন খান জানান, অনেক সময় নিয়ে কাজ করেছি আশা করছি গান গুলো আপনাদের ভাল লাগবে। তিনি আরো জানায় এই এ্যালবাম একটি ফোক গান রয়েছে। এই গানটি নিয়ে আমি অনেক বেশি প্রত্যাশী এবং ‘ফিরে এসোনা’ গানটিও আমার মনের মত করে করা। ডুয়েট গান দুটিও আশা করছি সবার ভাল লাগবে।’
তিনি আরো জানান, ইতোমধ্যে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ এল্যাবামের অডিও ভারশন ছাডার পর অনেক বেশী সারা পাচিছ।মায়া ডুরে গানটির ভিডিও খুব শিগগিরই ছাড়া হবে। গানটি কক্সবাজার এবং হিমছরির বিভিন্ন মনোরম লোকেশনে চিএায়িত হয়।গানটির ভিডিও ধারণ করেছেন শুভ ইসলাম।
