সেবা ডেস্ক: টাংগাইল সদর উপজেলা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর উদ্যোগে ৯.১২.২০১৬ শুক্রবার বিকেল ৪:০০ টায় করটিয়া বাজারে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন. জনাব মো. আমিনুল ইসলাম, সেন্ট্রাল মেম্বার ও বিভাগীয় প্রতিনিধি ময়মনসিংহ, ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন।
প্রধান আলোচক হিসেবে আলোচনা উপস্থাপন করেন মো. আলিম আকন্দ, জেলা প্রতিনিধি, ডিএসএমএফ গ্রীন, টাংগাইল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা সহযোগী প্রতিনিধি টাংগাইল, বরুন কুমার চক্রবর্তী, সহযোগী প্রতিনিধি টাংগাইল, মো. আমিনুর রহমান, রেজাউল ইসলাম সোহাগ, করিম মিয়া, মো শরিফুল ইসলাম, আব্দুস ছবুর, সত্তেন্দ্র নাথ, পিএসডি সেলিম তালুকদার, পিএসডি রুবেল তালুকদার, পিএসডি রুবেল মিয়া ও তুষার কান্তি।
অনুষ্ঠান পরিচালনা করেন পিএসডি মিতুল ও সভাপতিত্ব করেন মুহাম্মদ আব্দুল বারি সভাপতি, ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন, টাংগাইল সদর।
অনুষ্ঠানে ডেসটিনির এমডি ও চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

