প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি মামলার প্রতিবেদন দাখিল ১২ জানুয়ারি

Unknown
সেবা ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান ত্রুটির ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। 
 
বুধবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এই আদেশ দেন। 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ‘মনুষ্য সৃষ্ট’ত্রুটির ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। বিমানের পরিচালক (রক্ষণাবেক্ষণ) উইং কমান্ডার (অব.) এম এম আসাদুজ্জামান বাদী হয়ে চিফ টেকনিশিয়ান সিদ্দিকুর রহমানকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
 
মামলায় অপর আসামিরা হলেন, বিমানের চিফ ইঞ্জিনিয়ার (প্রডাকশন) দেবেশ চৌধুরী, চিফ ইঞ্জিনিয়ার  (কোয়ালিটি অ্যাসিউরেন্স) এস এ সিদ্দিক ও প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (সিস্টেম অ্যান্ড মেইনটেনেন্স) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, মিলন চন্দ্র বিশ্বাস, লুৎফুর রহমান ও জাকির হোসাইন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top