ব্রাহ্মণবাড়িয়ায় ৭বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

Unknown
সেবা ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ায় তোফা মণি (০৭) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বুধবার দুপুর প্রায় ১২টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাসাইট গ্রাম থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
নিহত তোফা মণি কাসাইট গ্রামের মাওলানা শফিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে কাসাইট গ্রামে একটি ইসলামী মহা সম্মেলন (মাহফিল) চলছিল। সন্ধ্যায় তোফা ওই মাহফিলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ৮টার দিকে তোফা স্থানীয় একটি মুদি দোকান থেকে চকলেট কেনার পর দোকানি তোফাকে বাড়ি চলে যেতে বলেন। এরপর থেকে পরিবারের লোকজন তোফাকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
 
পরে বুধবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি বেগুন ক্ষেতে স্থানীয়রা তোফার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সদর মডেল থানা পুলিশের এসআই নারায়ণ চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেগুন ক্ষেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই শিশুর মরদেহ পাওয়া গেছে।
 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top