সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে ২০১৬ সালের জেএসসি ও জেডিসির পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। এবার জেএসসি পরীক্ষায় ২ হাজার ৩৬৮ জন অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ৩২৫ জন ।
ফেল করেছে ৪৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩১৮ জন। জেএসসিতে পাসের হার-৯৮.১৮ শতাংশ।
জেডিসিতে ৬৩৭ জন অংশ নিয়ে পাস করেছে ৫৯৭ জন। ফেল করেছে ৪০ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। জেডিসিতে পাসের হার ৮৯.০০ শতাংশ।
জেএসসি পরীক্ষার ফলাফলে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজ জিপিএ-৫ সবচেয়ে বেশি পেয়েছে। এ বিদ্যালয়টির ১৮৭ জন শিক্ষার্থী পরীড়্গায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে।
এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের ফলাফলে সনেত্মাষ প্রকাশ করেছে অভিভাবক ও পরীক্ষার্থীরা।
এব্যাপারে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যড়্গ মো. রফিকুল ইসলাম জানান, আমরা আমাদের বিদ্যালয়ে শতভাগ পাসের হার নিশ্চিত করেছি। এখন শতভাগ জিপিএ-৫ নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাব।
এছাড়াও বকশীগঞ্জ উলফানুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কেবি মডেল উচ্চ বিদ্যালয় , রাহিলা কাদির স্কুল এন্ড কলেজ সহ আরো ১৪ টি বিদ্যালয় শতভাগ করেছে।
অপরদিকে বৃহস্পতিবার দুপুর ২ টায় প্রাথমিক শিক্ষা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আফতাব উদ্দিন আহমদ ফলাফল সিট উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক কে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করার পর ফলাফল ঘোষণা করা হয়।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম সায়েম , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান উপসি'ত ছিলেন।
প্রাথমিক শিড়্গা সমাপনী পরীক্ষায় ৪ হাজার ১১জন অংশ নিয়ে পাস করেছে ৪ হাজার ৩৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৩২৭ জন। সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৮.০১ শতাংশ।
এবতেদায়ী পরীক্ষার ফলাফলে ৩৪৫ জন অংশ নিয়ে পাস করেছে ৩৪১ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ জন। এবতেদায়ীতে পাসের হার-৯৯ শতাংশ।
প্রাথমিক পরীক্ষার ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ছেলেদের চেয়ে মেয়েরা বেশি জিপিএ-৫ পেয়েছে।
