কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে মোঃ জাফর আলী বেসরকারীভাবে বিজয়ী

G M Fatiul Hafiz Babu
  ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ২৮.১২.১৬

কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ জাফর আলী ৬৫০ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিনিধি কাপপিরিচ প্রতীকের পনির উদ্দিন আহমেদ পেয়েছেন ২৭৯ ভোট।

জেলার ৯ উপজেলায় ১৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪ টিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উচ্চ আদালতের আদেশে কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনের ৬ নং ওয়ার্ডে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন হয়নি। এ কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ৬৮টি। জেলা নির্বাচন অফিসার মোঃ দেলোয়ার হোসেন জানান, বিলুপ্ত ছিটমহলে লাগোয়া ৩টি ইউনিয়নে ৩১ অক্টোবর নির্বাচন হওয়ায় সেখানকার নির্বাচিত প্রতিনিধিরা ভোটার হতে পারেনি। প্রতিনিধিদের পক্ষে ভাঙ্গামোড় ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল বাতেনের রিটের প্রেক্ষিতে ভোট গ্রহন স্থগিত করে উচ্চ আদালত।

এ কেন্দ্রের ভোট স্থগিত থাকলেও নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী মোঃ জাফর আলী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭১ ভোটে বেশি থাকায় তিনি বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top