বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার ড. আশফাক হোসেন

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে অধ্যাপক ড. আশফাক হোসেন যোগদান করেছেন। গত ১৭ ডিসেম্বর তিনি এ পদে যোগদেন।
 
বাউবিতে যোগদানের পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন। বর্ণাঢ্য ও কৃতিত্বপূর্ণ শিক্ষা জীবনের অধিকারী অধ্যাপক ড. আশফাক হোসেন একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২০১৩ সালে কলা ও সমাজ বিজ্ঞানে তিনি ইউজিসি রিসার্চ এ্যাওয়ার্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কলা ও সমাজ বিজ্ঞান গবেষণায় বিচারপতি ইব্রাহিম মেমোরিয়াল গোল্ড মেডেল লাভ করেন।
 
অধ্যাপক আশফাক এর ৬টি বাংলা গ্রন্থ প্রকাশিত হয়েছে। এ ছাড়াও ক্যামব্রিজ ইউনির্ভাসিটির প্রেস এবং সিসিপিপি (লন্ডন) হতে মডার্ণ এশিয়ান স্টাডিজ ও জার্নাল অব গ্লোবাল হিস্ট্রিতে একাধিক গবেষণা পত্র প্রকাশিত হয়েছে।
 
অধ্যাপক ড. আশফাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ হতে হতে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও এম ফিল ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাজ্যের নটিংহাম ইউনির্ভাসিটি থেকে অর্থনৈতিক ইতিহাসে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি আধুনিক এশিয়া, ইউরোপ ও আমেরিকান ইতিহাসসহ কলোনিয়াল বেঙ্গল এবং দক্ষিণ এশীয় ইতিহাসে একজন পন্ডিত ব্যক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও নর্থ সাউথ ইউনির্ভাসিটি, ইস্ট ওয়েষ্ট ইউনির্ভাসিটি, ব্র্যাক ইউনির্ভাসিটি ও বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
 
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সেন্টার ফর রিসার্চ অন বাংলাদেশ লিবারেশন ওয়ার এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
 
আশফাক ১৯৬৯ সালে মৌলভীবাজার জেলায় জ›ম গ্রহণ করেন। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক। তাঁর স্ত্রী পেশায় একজন শিক্ষক। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top