এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: “আসুন, দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে দূর্নীতি বিরোধী মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বও শুক্রবার শহরের নিউমার্কেট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে জেলা প্রশাসক ডা: এবি এম পারভেজ রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: জিয়াউল হক, র্নিবাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আহাম্মদসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
