ঢাকা থেকে আরো এক কিশোর নিখোঁজ

Unknown
সেবা ডেস্ক:  ঢাকা থেকে আরো এক কিশোরের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সাঈদ আনোয়ার নামের ১৮ বছরের ওই কিশোর ৬ ডিসেম্বর থেকে নিখোঁজ। এ নিয়ে গত এক সপ্তাহে অন্তত ১১ জন নিখোঁজের খবর পাওয়া গেল। অবশ্য বরিশালের আগৈলঝাড়া থেকে নিখোঁজ এক কিশোরকে শুক্রবার ঢাকায় পাওয়া গেছে। আগের মতো আবারও তরুণদের নিখোঁজ হওয়ার ঘটনা সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে।
নিখোঁজ সাঈদ স্যার জন উইলসন ও চট্টগ্রাম গ্রামার স্কুলের সাবেক ছাত্র। বর্তমানে সে ঢাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। সাঈদের বাবা আনোয়ার শাদাত খান জানান, গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর কলাবাগান লেকসার্কাস রোডে কেওকিশান কারাতে স্কুলে যাওয়ার কথা বলে সাঈদ বাইসাইকেল যোগে বনানীর বাসা থেকে বের হয়। সর্বশেষ ওইদিন রাত সাড়ে আটটার দিকে সাঈদের সঙ্গে তার মায়ের মোবাইলে কথা হয়। এরপর থেকে সাঈদের মোবাইল ফোনটি বন্ধ। সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করেও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান সাঈদের বাবা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top