মেক্সিকোয় আতশবাজি বাজারে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩১

Unknown
সেবা ডেস্ক:  মেক্সিকোর বৃহত্তম আতশবাজি বাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন হয়েছে। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৭২ জন। 
 
মেক্সিকো সিটির উপশহর তুলতেপেকে উপর্যুপরি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। সেখান থেকে মোটা ধোঁয়ার কুন্ডুলী আকাশের দিকে উড়ে যায়। বিস্ফোরণের সময় বাজারটি ক্রেতা-বিক্রেয়ায় ঠাসা ছিল। দেশটিতে বছরের শেষের ঐতিহ্যবাহী আতশবাজি উৎসবের প্রস্তুতির অংশ হিসেবে ক্রেতাদের মধ্যে আতশবাজি ও আতশবাজি তৈরির উপকরণ কেনার ধুম পড়ে যায়।
 
লাতিন আমেরিকার অনেক দেশে আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে বড়দিন ও ইংরেজি নববর্ষ উৎসব শুরু হয়। ওল্টার গ্রাডুনো বলেন, ‘বিস্ফোরণের আওয়াজের পরপরই সবকিছুতে আগুন ধরে যেতে শুরু করে। মানুষ দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে।’ তিনি আরো বলেন, ‘মানুষ আগুনে পুড়ে যাচ্ছিল, এমনকি শিশুরাও।’ স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে (গ্রিনিচ মান সময় ২০৫০) একের পর এক বিস্ফোরণ শুরু হয়। পাঁচ কিলোমিটার দূর থেকে এটাকে নীল, লাল ও সাদা রঙের আতশবাজির উৎসব বলেই মনে হচ্ছিল।
 
মেক্সিকোর রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী মিলেনিও আলেজান্দ্রো গোমেজের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘নিশ্চিত হওয়া ৩১ নিহতের মধ্যে ২৬ জন ঘটনাস্থলে ও পাঁচ জন হাসপাতালে মারা যায়।’ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় অন্তত ৭২ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে জরুরি কক্ষে স্থানান্তরিত করা হয়েছে। এ পর্যন্ত ২১ জনকে ছেড়ে দেয়া হয়েছে। তিন ঘন্টা চেষ্টা চালিয়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এএফপি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top