মো. রমজান আলী, সিলেট প্রতিনিধিঃ শুক্রবার ৯ ই ডিসেম্বর ২০১৬ দুপুর ৩.৩০ মিনিটে শাহপরানের খাদিমপাড়া রোড নং ৩ এ অবস্থিত হিলভিউ টাওয়ার এর নিচতলায় ডিএসএমএফ গ্রীন সিলেট জেলার শাহপরান থানা কমিটির অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন কমিটির সদস্য মো. হাবিব মিয়া । সঞ্জালনায় ছিলেন মোছা. শিরীনা আক্তার সুমী ডিএসএমএফ গ্রীন শাহপরান থানা কমিটির সদস্য ।
সভায় প্রধান অতিথি ছিলেন ডিএসএমএফ গ্রীন সিলেট বিভাগীয় কমিটির প্রতিনিধি মো. হাবিব আহমেদ ।
বিশেষ অতিথি ছিলেন ডিএসএমএফ গ্রীন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম অর্থ সচিব ও বহুল আলোচিত পত্রিকা দৈনিক ডেসটিনির শাহপরান থানা প্রতিনিধি মো. কামাল হোসেন ।
স্বাগত বক্তব্য দেন থানা কমিটির সদস্য মোছা. নাজমা বেগম ও মোছা. কুলসুমা বেগম । এছাড়া ও শাহপরান থানা কমিটির মো. লিটন আহমেদ, মো. মনসুর আহমেদ, মো. নিশাত চৌধুরী মামুন, মো. আব্দুস সালাম সবুজ অভিমত ব্যক্ত করেন ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা ডেসটিনিতে ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারী হতে পেড়ে গর্ববোধ করি । কারন ডেসটিনি আমাদের সাথে কোন রকম প্রতারণা করেনি বরং আমাদের কে সততা, নিষ্ঠা, কঠোর শ্রম ও আত্মত্যাগের সাথে ধৈর্য ধরে কাজ করে সফল হবার রাস্তা দেখিয়েছে । তাই আমরা ডেসটিনি'র চেয়ারম্যান এমডি স্যারের নিঃর্শত মুক্তির দাবি জানাই।
প্রধান অতিথির বক্তব্যের সাথে উপস্থিত সকল ডেসটিনি'র ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারীগণ একমত পোষণ করে ডেসটিনি'র নিঃর্শত মুক্তির দাবি জানায় ।
সবাইকে স্বতঃর্ফুত ভাবে উপস্থিত হয়ে প্রোগ্রামকে সফল ও স্বার্থক করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষনা করেন ডিএসএমএফ গ্রীন শাহপরান থানা কমিটির আহবায়ক মো. হুমায়ুন কবির ।