রঞ্জিত কুমার তালুকদার সিলেট প্রতিনিধিঃ ৯ ডিসেম্বর ১৬ রোজ শুক্রবার সন্ধা ৭ টায় ডিএসএমএফ গ্রীন সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার উদ্যোগে এমডি চেয়ারম্যান এর নিঃশর্ত মুক্তির দাবীতে সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত হয়।উক্ত মিটিং এ সভাপতিত্ব করেন জনাব কামাল আহমদ প্রধান অতিথি ছিলেন রঞ্জিত কুমার তালুকদার, বিশেষ অতিথি ছিলেন জনাব কামাল হোসেন, জনাব রথী রঞ্জন রায়।
কামাল আহমদের উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জনাব মুক্তার হোসেন। বক্তাগণ বলেন আমাদের কোম্পানি তথা এমডি চেয়রম্যানের উপর কোন অভিযোগ নাই তাই আমরা তাদের নিঃশর্ত মুক্তি দাবী জানাই।
সভাপতি তার সমাপনী বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।