ডিএসএমএফ গ্রীণ মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার উদ্যোগে গুরুত্বপূর্ণ লিডার্স মিটিং অনুষ্ঠিত !

Unknown
সেবা ডেস্ক: ০৯.১২.২০১৬  রোজ শুক্রবার সকাল ১০:৩০টায় মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীনের গুরুত্বপূর্ণ লিডার্স মিটিং অনুষ্ঠিত হয়। 


মীর মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব কামাল হোসেন এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন জনাব আল্ আমিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীনের সন্মানিত সেন্ট্রাল মেম্বার জনাব আরিফুর রহমান পরশ।

বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীনের সন্মানিত সাধারন সম্পাদক জনাব বশির আহমেদ।

প্রধান অতিথি জনাব আরিফুর রহমান পরশ বলেন, আমরা ডেসটিনির আদর্শ নিয়ে কাজ করছি। ডেসটিনি কারো সাথে প্রতারনা করেনি তা প্রমানিত হয়েছে। বাংলাদেশের মতো আবেগ প্রবন দেশে ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশক ও বিনিয়োগকারীর আস্থা অর্জন করা সহজ কথা নয়। আমরা সেই কোম্পানীর জন্যে কাজ করছি যেই কোম্পানী সাড়ে চার বছর কার্যক্রম বন্ধ থাকার পরও সাধারন মানুষের ভালোবাসার কমতি পড়েনি। যা পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। যা চক্রান্তকারীদের শুভ বুদ্ধির উদয় হওয়ার জন্যে যথেষ্ট বলেই মনে করি।

পরিশেষে ডেসটিনির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন ও এম ডি মোঃ রফিকুল আমীন স্যার এর সু-স্বাস্থ্য ও নিঃশর্ত মুক্তি কামনা করে তার বক্তব্য শেষ করেন।

সভায় উপস্থিত ছিলেন  আবু বকর, আল আমীন,  মোঃ রফিক, তাছলিমা আক্তার, নাজমিন নাহার, মোঃ কামাল হোসেন, বিল্লাল হোসেন, মহিমা বেগম, রিয়াজুল হক রিয়াজ, আব্দুল মান্নান ও আলী হোসেন সহ আরো অনেকেই।

সভাপতি জনাব মোশারফ হোসেন আগামী সভায় সকলের উপস্থিতি কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top