শেষমেশ মেয়েকে সবার সামনে হাজির করলেন রানি মূখার্জি

Unknown
সেবা ডেস্ক:  শেষমেশ প্রকাশ্যে আসলো রানি মুখার্জির মেয়ে আদিরার ছবি। তাও আবার জন্মদিনের দিন। রানি-ই তার মেয়ের ছবি টুইটারে আপলোড করলেন। সঙ্গে মেয়েকে লিখলেন চিঠি। এটাই তার মেয়েকে দেওয়া জন্মদিনের উপহার।
 
পরিচালক আদিত্য চোপড়াকে গোপনে বিয়ে করেছিলেন রানি। বিয়ের কথা টের পায়নি কেউ-ই। তারপর এক বছরের মাথাতেই জন্মালো কন্যা সন্তান। সেই মেয়েকেও রাখলেন লোক-চক্ষুর আড়ালে। মেয়ের নাম দিলেন আদিরা।
 
সেই আদিরাই এক বছরে পা দিল। আর প্রথম জন্মদিনেই সবার সাথে রানি নিজে থেকেই পরিচয় করিয়ে দিলেন আদিরার সঙ্গে। ঘুমন্ত আদিরার পাশে রানি! এই ছবি যশরাজ ফিল্মসের টুইটারে শেয়ার করলেন রানি।
 
মেয়ের জন্মদিনের দিনই মুক্তি পেল আদিত্য চোপড়ার নতুন ছবি 'বেফিকর'। ছবিতে রয়েছেন রণবীর সিং ও বাণী কাপুর।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top