বকশীগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক: 

জামালপুরের বকশীগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ী প্রতিষ্ঠানের শিড়্গার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ৮দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শেষ হয়।

 ৪ টি ইভেন্টের (ক্রিকেট, ব্যাড মিন্টন, ভলিবল ও এ্যাথলেটিকস) খেলায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পর্যায়ের ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিড়্গার্থীরা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন।

বৃহস্পতিবার বকশীগঞ্জ পৌর এলাকার খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসা মাঠে ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও

 আইরমারী উচ্চ বিদ্যালয় এর ছেলেদের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতায় আইরমারী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে মেয়েদের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতায় বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারী বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

পরে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম ও এসিল্যান্ড মুহাম্মদ সাদিকুর রহমান ,

অধ্যক্ষ মোহাম্মদ খালেদ আমিন,সুপার শাফিউল আলম, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, শিক্ষক ফজলুল করিম প্রমুখ।
এতে বিজয়ী সকল শিড়্গার্থী প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top