বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনুষ্ঠান নির্মাণ ও প্রচারে বদ্ধপরিকর: ওবায়দুল কাদের

Unknown
সেবা ডেস্ক:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার বাঙালি শিল্প ও সংস্কৃতির উত্তরাধিকার এবং টেলিভিশনসহ দেশের সকল গণমাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনুষ্ঠান নির্মাণ ও প্রচারে বদ্ধপরিকর।
 
সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস্ অর্গানাইজেশন (এফটিএফও) এর সাথে আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময়ে আওয়ামী লীগের সভাপতিম্ললীর সদস্য ও কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এফটিএফও এর আহ্বায়ক মামুনুর রশিদ, সদস্য সচিব গাজী রাকায়েত, সৈয়দ হাসান ইমাম, আহসান হাবীব নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ওবায়দুল কাদের বলেন, এফটিএফও কিছু দাবি তথ্য মন্ত্রণালয়ের অধীন দেশের বিদ্যমান সম্প্রচার নীতিমালা ও অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় রাজস্ব বোর্ডের আইন ও বিধিমালা দ্বারা পরিচালিত।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top