অবশেষে মুক্তি পাচ্ছে নওয়াজউদ্দিনের আলোচিত ‘হারামখোর’

Unknown
সেবা ডেস্ক:  অবশেষে মুক্তি পাচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘হারামখোর’। আসছে নতুন বছরের ১৩ জানুয়ারি  মুক্তি পাবে এই ‘ইন্ডিপেনডেন্ট’ সিনেমা। ছবির পরিচালক শ্লোক শর্মা। শ্লোক এর আগে নির্মাতা অনুরাগ কাশ্যপ এবং বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করেছেন সহ-পরিচালক হিসাবে।

ছবিতে নওয়াজের বিপরীতে দেখা যাবে শ্বেতা ত্রিপাঠীকে। ‘মাসান’ এ অভিনয় করে অনেকের মন জয় করেছিলেন শ্বেতা। ২০১৫ সালে নিউইয়র্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় এই ছবির। ওই বছরে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছিল ‘হারামখোর’। এ ছাড়াও এই ছবি ঘুরে ফেলেছে আরও অনেক ফেস্টিভ্যাল।

উত্তর ভারতের একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামের এক স্কুল শিক্ষক শ্যাম। রুজি রোজগারে আরও একটু বেশি টাকা উপার্জন করতে তিনি প্রাইভেট টিউশনও করেন। শ্যাম বিবাহিত। তাঁর কাছে টিউশন নিতে আসেন সন্ধ্যা নামের একটি মেয়ে। প্রাপ্তবয়স্ক শিক্ষকের প্রেমে হাবুডুবু খেতে থাকে টিনেজ সন্ধ্যা। আর তার পর থেকেই গল্পে আসে নতুন মোড়।

শেষপর্যন্ত ‘ট্যাবু লাভ স্টোরি’র দিকে এগিয়ে যাবে ছবিটির কাহিনী। যেখানে শিক্ষকের ভালবাসায় জড়িয়ে পড়বেন তাঁর ছাত্রী। খবর আনন্দবাজার।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top