সেবা ডেস্ক: ২২ ডিসেম্বর থেকে এটিএন বাংলায় শুরু হচ্ছে সাপ্তাহিক টেলিফিল্ম আয়োজন। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, রাত ১০টা ৫৫ মিনিটে একটি বিশেষ টেলিফিল্ম প্রচারিত হবে। এ সপ্তাহের টেলিফিল্ম হিসাবে আজ থাকছে ‘ফেরারী’।
এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। এতে জাহিদ হাসান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিলি, সমাপ্তি মাসুদ, নাজিরা আহমেদ মৌ, সুস্মিতা প্রমুখ।
টেলিছবিটির গল্পে দেখা যাবে, জাহিদ হাসান একজন নির্মাতা। প্রচুর হিট সিনেমা বানানোর পরেও একটা ফ্লপ ছবির ঘানি টানতে হচ্ছে তাকে। চারদিকে বিতর্ক আর ঠাট্টার ঝড়। এসব এড়িয়ে নিজের মতো করে কয়েক দিন কাটাতে তিনি ওঠেন ইন্দোনেশিয়ার এক বিচ রিসোর্টে।
এক রাতে তার হোটেল রুমের দরজায় কড়া নাড়ে এক তরুণী। তিনি দেখতে পান এক মদ্যম বাংলাদেশী তরুণী দাঁড়িয়ে আছে। এভাবেই টেলিফিল্মটির কাহিনী মোড়া নিবে।