ভারতে যৌন হয়রানির প্রতিবাদ করায় নারীকে প্রকাশ্যে নির্মমভাবে লাঠিপেটা

Unknown
সেবা ডেস্ক:  ভারতের উত্তর প্রদেশে যৌন হয়রানির প্রতিবাদ করায় প্রকাশ্যে বাজারের মধ্যে এক নারীকে নির্মমভাবে পেটানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার পরে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে।
 
জানা গেছে, গত সোমবার মাইনপুরি শহরে দুইজন পুরুষের কাছে ঠিকানা জানতে চাইলে ওই নারীকে যৌন হয়রানি করা হয়। এর প্রতিবাদ করলে দুই বাচ্চার মা ও ওই নারীকে প্রকাশ্যে বাজারের মধ্যে লাঠিপেটা করে। ঘটনার মোবাইল ভিডিও ধারণ করা হলেও রক্তাক্ত হয়ে যাওয়ার পরেও ওই নারীর সহায়তায় কেউ এগিয়ে আসেনি। নারীর সঙ্গে থাকা তার স্বামীও আক্রমণকারীদের হামলার শিকার হন।
 
একটি ভিডিওতে দেখা যায়, হলুদ সোয়েটার পরা এক ব্যক্তি ওই নারীর মাথায় ও শরীরে ক্রমাগত আঘাত করে যাচ্ছে, মহিলা রক্তাক্ত হওয়ার পরেও সে থামছে না। আরেকটি ভিডিওতে দেখা যায় ওই দম্পতির কন্যাসন্তান রক্তাক্ত মাকে ধরে কাঁদছে। পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে আসার পরে ওই নারী বলেন, হামলাকারীদের আটক করা না হলে আমি নিজেকে গুলি করে আত্মহত্যা করবো।
 
মাইনপুরি শহরের পুলিশ প্রধান সুনিল সাক্সেনা বলেন, একজন অভিযুক্ত আটক হয়েছে এবং আরেকজনকে খোঁজা হচ্ছে। এনডিটিভি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top