ইউটিউবে মুক্তি পেল ‘জলি এলএলবি-২’ এর ট্রেইলর

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  অক্ষয় কুমারের ‘জলি এলএলবি ২’ ছবির শুটিং শেষ, এখন শুধু মুক্তির দিন গোনা। গত ১৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটির অফিসিয়াল ট্রেলার। জলি এলএলবি সম্প্রতি অনেক বার শিরোনামে উঠে এসেছে, বিভিন্ন কারণে।
 
এরমধ্যে উল্লেখযোগ্য দুটি বিষয়। প্রথমত, এই ছবির জন্য দৈনিক এক কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অক্ষয়। বলিউডের ইতিহাসে এত বড় অঙ্কের পারিশ্রমিক এর আগে কেউ নেননি বলেই খবর। দ্বিতীয়ত, মাত্র ৩০ দিনের মধ্যে শুটিং শেষ করে রেকর্ড করেছে পরিচালক সুভাষ কাপূরের ‘জলি এলএলবি ২’।
 
এই সিরিজের প্রথম ছবিটি মুক্তি পায় ২০১৩ সালে। ২০১৪ তে দু’টি জাতীয় পুরস্কারসহ মোট ৮টি পুরস্কার জিতেছিল ‘জলি এলএলবি’। ‘জলি এলএলবি ২’ নিয়েও এবার বলিউডের প্রত্যাশা অনেক। অক্ষয়ের বিপক্ষে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে অন্নু কাপূরকে। কমেডি, অ্যাকশন, থ্রিল কিংবা সাসপেন্স, সব রয়েছে এই ছবিতে।
 
ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি। আপাতত দেখে নেওয়া যেতে পারে সম্প্রতি মুক্তি পাওয়া ‘জলি এলএলবি ২’র ট্রেলার। খবর আনন্দবাজার।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top